1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় চোখ ওঠা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি, বেশি আক্রান্ত শিশু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় চোখ ওঠা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি, বেশি আক্রান্ত শিশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় দিন দিন বাড়ছে চোখ ওঠা বা চোখের প্রদাহ রোগী। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। জেলার প্রত্যেক এলাকায় ছড়িয়ে পড়েছে এ রোগ। স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিনিয়ত বেড়েছে রোগীর সংখ্যা।দেখা দিয়েছে চোখে ব্যবহারের ড্রপ সংকট।চিকিৎসকরা বলছেন, গরম আর বর্ষায় চোখ ওঠার প্রকোপ বাড়ে। একে বলা হয় কনজাংটিভাইটিস বা চোখের আবরণ প্রদাহ। সমস্যাটি চোখ ওঠা নামেই পরিচিত। রোগটি ছোঁয়াছে ফলে দ্রুত ছড়িয়ে পড়ে। সাতক্ষীরা সদর হাসপাতাল এর মেডিকেল অফিসার ডাক্তার মীর মাহফুজ আলম (বিসি এস) বলেন, আউটডোরে দেখানো রোগীর ৪০ শতাংশই কনজাংটিভাইটিস আক্রান্ত। এরমধ্যে শিশুর সংখ্যা বেশি।কনজাংটিভাইটিস আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে ছড়ায়। রোগীর ব্যবহার্য রুমাল, তোয়ালে, বালিশসহ জামা কাপড় অন্যরা ব্যবহার করলে এতে আক্রান্ত হতে পারে। চিকিৎসকরা জানান, নোংরা জীবনযাপন চোখ ওঠার অন্যতম কারণ। চোখ ওঠা রোগে চোখ লাল হয়ে যায়। চোখ দিয়ে পানি পড়ে, চোখের কোনায় ময়লা জমে।চোখ ফুলে যাওয়াও চোখ ওঠার লক্ষণ। চোখ খুব বেশি লাল হলে, চুলকালে বা অতিরিক্ত ফুলে গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়েত বলেন, চোখ ওঠা রোগকে আমরা ভাইরাস কনজাংটিভাইটিস বলে থাকি। এটা সিজনাল রোগ। গরমে এই রোগ বেশি হয়। ঋতু পরিবর্তনের ফলে এই ভাইরাস ইনফেকশন হচ্ছে। এবিষয়ে সকলে পরিষ্কার পরিছন্নতা থাকলে এই রোগ থেকে পরিত্রান পাওয়া যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd