1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ৪র্থ কোয়ার্টার ফাইনালে আলিপুরকে হারিয়ে বল্লী সেমিফাইনালে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ৪র্থ কোয়ার্টার ফাইনালে আলিপুরকে হারিয়ে বল্লী সেমিফাইনালে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের শিকড়ী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর জাঁকজমকপূর্ণ ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের শিকড়ী ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, মো. কামরুল ইসলাম, ফারুক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল, ইউনিয়ন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু, আবুল বাসার প্রমুখ। ৪র্থ কোয়ার্টার ফাইনালে অংশ নেয় বল্লী ইউনিয়ন বনাম আলিপুর ইউনিয়ন। খেলার প্রথমার্ধে নির্ধারিত সময়ে আলিপুর ও বল্লী ১-১ গোলে লীড নেয়। দ্বিতীয়ার্ধের খেলায় বল্লী আরো ১টি গোল করে। ফলে ২-১ গোলে আলিপুর ইউনিয়নকে হারিয়ে বল্লী ইউনিয়ন দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী মো. নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আব্দুল গফ্ফার ও নাজমুল হুদা। সোমবার দুপুর ২টার আগেই শিকড়ী ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। আগামী ১২/১০/২০২২ তারিখ সাতক্ষীরা স্টেডিয়ামে বিকাল ৩টায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর জাঁকজমকপূর্ণ প্রথম সেমিফাইনাল খেলা। অংশ নেবে ধুলিহর ইউনিয়ন বনাম ভোমরা ইউনিয়ন এবং একই মাঠে আগামী ১৩/১০/২০২২ তারিখ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নেবে আগরদাঁড়ী ইউনিয়ন বনাম বল্লী ইউনিয়ন দল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd