1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর ৩য় কোয়ার্টার ফাইনালে ভোমরা সেমিফাইনালে - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট এর ৩য় কোয়ার্টার ফাইনালে ভোমরা সেমিফাইনালে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের কোমরপুর ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির সার্বিক ব্যবস্থাপনায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এমপি রবি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ জাহিরুল আলম, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, মীর হাবিবুর রহমান বিটু, যুবলীগ নেতা জুয়েল, মিজান, আবুল বাসার প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে অংশ নেয় ভোমরা ইউনিয়ন বনাম ঘোনা ইউনিয়ন। খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় শেষ মুহুর্তে ভোমরা ইউনিয়ন ১টি গোল করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে ১-০ গোলে ঘোনা ইউনিয়নকে ইউনিয়নকে হারিয়ে ভোমরা ইউনিয়ন দল জয়লাভ করে এবং সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন রেফারী মো. নাসির উদ্দিন, সহকারি রেফারী ছিলেন আসাদ ও শাম্মু। রবিবার দুপুর ২টার আগেই কোমরপুর ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি উপভোগ করেন। আগামী ১০ অক্টোবর রবিবার কুশখালী ইউনিয়নের শিকড়ী ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ৪র্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় অংশ নেবে দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে বল্লী ইউনিয়ন বনাম দেশী ও বিদেশী বাঁছাইকৃত খেলোয়াড়দের সমন্বয়ে আলিপুর ইউনিয়ন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd