1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় এক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু, দু’জন আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় এক ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু, দু’জন আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাক্তন স্ত্রীসহ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪৫)। তিনি কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের মৃত সুরাত আলীর ছেলে। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সদর হাসপাতালের ডিউটি অফিসার কতৃক অবগত হয়ে পুলিশ জানতে পারে বিষক্রিয়ায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে এবং রাত থেকে মৃত ব্যক্তির লাশ গ্রহণে কেউ আসছে না। বিষয়টি জানার পর তদন্তে নামে সাতক্ষীরা সদর থানা পুলিশ। মৃতের পকেট থেকে কাবিননামা পাওয়ার পর তার পরিচয় নিশ্চিত করা যায়। রাতে মৃতের ভাইরা ভাই ও ভোরে প্রাক্তন স্ত্রী ইয়াসমিনকে সদর থানায় নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। সাতক্ষীরা সদর হাসপাতালের ডিউটি অফিসার ডা: ওয়াহেদুজ্জামান জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার রাতে রবিউল নামের এক রোগীকে নিয়ে আসে তার মুখে সাদা সাদা ফেনা ওঠা ছিল। তাকে ইসিজি পরীক্ষার মাধ্যমে চেক করে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু ঘটেছে। বিষক্রিয়া অথবা ভিন্ন কোন কারণে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে। হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার দেবব্রত সরকার বলেন, রাতে একজন ব্যক্তি বুকে ব্যথার কথা বলে রবিউল ইসলামকে ক্লিনিকে ভর্তি করে। কিন্তু লোকটির আচরণ রহস্যজনক ছিল। ওই রোগীকে ডা: শরিফুল ইসলাম সোহেল দেখে বলেন অবস্থা আশংকাজনক। তখন রবিউলকে হাসতাপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। রোগী সদর হাসপাতালেই দিয়ে আসা হয় এবং নিয়ে আসা লোকটিকে পুলিশে দেয়া হয়। এদিকে ওই ব্যবসায়ীর লাশ সকাল থেকে কেউ নিতে আসেনি। সোমবার দুপুরে লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক সহায়ক সিনিয়র ব্রাদার ওয়াহেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd