1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ইজতেমা আজ থেকে শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ইজতেমা আজ থেকে শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা (আঞ্চলিক ইজতেমা) ইজতেমা। বৃহস্পতিবার (৭ মার্চ) ফজরের নামাজের পর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল স্কুল মাঠে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় জেলা ইজতেমা। ইজতেমায় দ্বিনি শিক্ষা, মহান আল্লাহর নৈকট্য লাভ এবং দেশের অগ্রগতি ও শান্তি কামনায় অংশ নিচ্ছেন হাজারো মানুষ। শনিবার (৯ মার্চ) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
ইজতেমার প্রথম দিনে ফজরের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ আদায়ের পর বায়ান শুরু করেন ঢাকার মুরব্বিরা। বায়ান শেষে তজবিহ, কুরআন তেলাওয়াত, তালিম করা হবে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেখানে ওজু, গোসল ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন। ওইদিন মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হবে। প্রথম দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। বিশেষ করে জুম্মার দিন প্রায় ২০ থেকে ৩০ হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন হতে পারে। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়। ৯ মার্চ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে জেলা ইজতেমার এ পর্ব সমাপ্ত করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd