1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আ.লীগের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আ.লীগের লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
কর্মসূচির প্রথম দিন শনিবার (১ ফেব্রæয়ারি) সকাল ৭টায় নেতাকর্মীরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে সুলতানপুর বড় বাজারে লিফলেট বিতরণ ও সড়কে বিক্ষোভ মিছিল করেন।
দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকাশিত ওই ছবি ও ভিডিওতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বিবিসি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মারুফ সহ বেশ কিছু নেতাকর্মীকে সকালে সুলতানপুর বড় বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিলে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে ¯েøাগান দিতে দেখা যায়।
লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে ছত্রভঙ্গ হয়ে যান কর্মসূচিতে অংশগ্রহণ করা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে বর্তমান প্রেক্ষাপটে দলটির চলমান সংকটময় পরিস্থিতিতেও জেলায় বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি পালনের ঘটনা সাতক্ষীরার পুলিশ-প্রশাসনে ব্যপক উত্তাপ ছড়িয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd