সাতক্ষীরায় আসছেন হাসানুল হক ইনু আগামীকাল

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল বুধবার বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর ও জাসদের ৪৯ বছর প‚র্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তথ্যমন্ত্রী মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি প্রকৌশলী হাসানুল হক ইনু-এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি এড. রবিউল আলম। জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা কাজী রিয়াজ। জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. শফি উদ্দীন মোল্যা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু ও জাতীয় কৃষক জোট কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী। সভায় সভাপতিত্ব করবেন জাসদ সাতক্ষীরা সভাপতি শেখ ওবাইদুস সুলতান বাবলু। সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করে বিবৃতি দিয়েছেন জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *