1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আলোকিত প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ৬ষ্ট বছর পদার্পন উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল ২৭ আগস্ট শনিবার সকাল ১১.৩০ মিনিটে সাতক্ষীরা শহরস্থ কামালনগর তুফান কনভেনশন সেন্টার লেকভিউ এর পদ্মা হলে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক রবিউল ইসলাম রবি। উক্ত অনুষ্ঠানে দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবি এর কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম, দৈনিক পত্রদূত প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স, ম কাইয়ুম, শ্যামনগর কৈখালী সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম রেজাউল করিম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক আবু সাঈদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ আকরামুল ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক তুহিন হোসেন, দৈনিক ভোরের পাতার স্টাফ রিপোর্টার গাজী হাবিবুর বাসার ফরহাদ, দৈনিক সাতঘরিয়ার স্টাফ রিপোর্টার খান নাজমুল হুসাইন, দৈনিক কালের চিত্রর চীফ রিপোর্টার জাহিদ হোসাইন, দৈনিক গ্রামের কন্ঠর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কন্ঠর জেলা প্রতিনিধি মোঃ মোক্তার হোসেন, দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি মোঃ মাসুদুরজ্জামান সুমন, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি শেখ হাসান গফুর, দৈনিক স্বাধীন সংবাদ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, দৈনিক স্বাধীন মত এর জেলা প্রতিনিধি মোঃ সাইফুল আজম খান মামুন, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি মোঃ আবির হোসেন লিয়ন, সাংবাদিক সেলিম হোসেন, দৈনিক আজকের সাতক্ষীরার সদর প্রতিনিধি সোহানুর রহমান শাহিন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি সরদার ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, দেলোয়ার হোসেন, আলামিন গাজীসহ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পত্রিকার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ৬বছর পদার্পনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আলোকিত হোক দেশ। তিনি আরোও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আর এই পেশায় যারা জড়িয়ে আছেন আপনারা তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের কল্যানে কাজ করবেন বলে তিনি আহবান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd