1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার (অব:) আবেদুর রহমান, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামরুল আকতার তপু, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম.এম.এ জায়েদ বিন গফুর, সওজ ও কাউন্সিলর আইডিইবি, উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইন: অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপ-সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, এলজিইডি সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রহিতুল হোসেন খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট’র আরএসি বিভাগীয় প্রধান এনামুল হক প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd