1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রত্না - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রত্না

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মেহেদী সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্না তার ব্যক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। মাছখোলা, ইটাগাছা, বদ্দীপুর কলোনী ও মধুমাল্লারডাঙ্গী এলাকার ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্না, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, মো. শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান রনি, বর্ণমালা একাডেমির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক নাহিদা পারভীন পান্না প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd