1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় অনুমোদন বিহীন ঔষধ সামগ্রি রাখার দায়ে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সীলগালা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় অনুমোদন বিহীন ঔষধ সামগ্রি রাখার দায়ে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সীলগালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বিএসটিআই-এর অনুমোদন বিহীন ঔষধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ১৫লক্ষ টাকার ঔষধ সামগ্রি জব্দ এবং তিয়ানশির ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভির জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসের অভিযান চালানো হয়। এসময় বিএসটিআই অনুমোদন বিহীন ঔষধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয় এবং ১৫লক্ষ টাকার ঔষধ সামগ্রি জব্দ করা হয়। এছাড়া লেবেল বা সীল বিহীন ঔষধ সামগ্রি বিক্রয় করার অভিযোগে দুইজন ডিস্ট্রিবিউটর নলতা গ্রামের শেখ আমানুল্লাহর পুত্র তুহিনুজ্জামান (৪০)কে ১০হাজার টাকা এবং শহরের মুনজিতপুর গ্রামের আবুল হোসেনের পুত্র শফিকুল ইসলাম (৩৫)কে ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনাদায়ের তিন মাসের জেল প্রদান করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র‌্যাব, পুলিশ ফোর্স, ড্রাগ সুপারের প্রতিনিধি এবং এনএসআই-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd