1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মনজুরুল কবীরসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মনজুরুল কবীরসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে হত্যাসহ ৭জনকে গুলি করার অভিযোগে মামলা দায়ের করা হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৪) বাদী হয়ে ভাই আমিনুর রহমান হত্যাসহ ৭ জনকে গুলিবিদ্ধ করার ঘটনার বিচার চেয়ে এ মামলা দায়ের করেন।
আদালতে বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম বাবলা মামলার আর্জি বর্ণিত অভিযোগ সম্পর্কে বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনার নামে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে গুলি করে হত্যা করে করা হয়।
এসময় মেসে থাকা আরো ৭ জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন মামলাটি দায়ের করা সম্ভব হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সুষ্ঠু প্রতিকারের প্রত্যাশায় মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে। মামলার ধারা দন্ডবিধির ৩০২/৩৪।
উক্ত মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এস.এম ইউসুফ সুলতান, ডিবি পুলিশ সদস্য আলি হোসেন, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে মোঃ বাবর আলী, পুলিশের এসআই আবুল কাশেম, হুমায়ূন কবীর, বিধান কুমার বিশ্বাস, ইয়াছিন আলী, পুলিশের এএসআই লিটন বিশ্বাস, কনস্টেবল জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন, জিল্লুর রহমান, বাবুল হোসেন, ফারুখ হোসেন, শেখ আলম, এসআই আব্দুল হান্নান, হান্নান শরীফ, আবুজার গিফারী, হাবিবুর রহমান, কনস্টেবল রাসেল মাহমুদ, ওমর ফারুক, আব্দুর রহমান, আবিদুর রহমান, আসাদুজ্জামান ও বদরুল আলম।
আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd