1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বাজারগুলোতে উঠেছে পর্যাপ্ত ইলিশ: দামে কিছুটা স্বস্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বাজারগুলোতে উঠেছে পর্যাপ্ত ইলিশ: দামে কিছুটা স্বস্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরার বাজারগুলোতে ইলিশ মাছের দাম কমলেও সন্তোষজনক নয়। ইলিশের মৌসুম এখন। মাছ বাজারে ইলিশের আধিক্য দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সপ্তাহখানেক ধরে দামও কমেছে কিছুটা। মাছ ব্যবসায়ীরা বলছেন, এখন ইলিশের সিজন হওয়ায় দামও কমেছে। তবে ইলিশ কিনতে আসা ক্রেতাদের মুখ দাম কমার খবরে উজ্জ্বল হয়ে উঠেনি! ক্রেতাদের দাবি, ইলিশের দাম আরও কমা উচিত। যাতে করে মধ্যবিত্ত, নি¤œমধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের হাতের নাগালে থাকে। এক সপ্তাহের ব্যবধানে আকার ভেদে মাছের দাম কেজিতে দেড় থেকে দুইশ টাকা কমেছে। জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রায় একই চিত্র।
ব্যবসায়ীদের ঝুড়িতে ভর্তি নদীর রুপালি ইলিশ। এলইডি লাইটের আলোতে ঝকঝক করছে ইলিশের শরীর। পদ্মা নদীর ইলিশ, বরিশাল এবং চাঁদপুর থেকে আসা ইলিশ আলাদা করে সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতাদের কাছে চাহিদার শীর্ষে রয়েছে পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ অপেক্ষাকৃত তাজা এবং স্বাদেও ভালো। তবে পদ্মা নদীর ইলিশের আকার কিছুটা ছোট। অন্যদিকে বরিশাল থেকে আসা ইলিশের আকার বড়। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশও রয়েছে।
বিক্রেতারা জানান, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেড়শ’ থেকে আড়াইশ’ টাকা পর্যন্ত কমেছে ইলিশের দাম। তবে গত বছরের তুলনায় এ বছর দাম একটু কম। বর্তমানে মাছের সিজন চলায় বাজারে মাছের পরিমাণও বেশি। ফলে দাম স্বাভাবিকভাবেই কিছুটা কমের দিকে। বাজার ঘুরে ক্রেতাদের সঙ্গে আলাপ করলে তারা জানান, দাম কিছুটা কমলেও তা আশানুরূপ নয়। দাম আরও কমা উচিত। আকার অনুযায়ী সর্বনি¤œ তিন/চারশ’ টাকা কেজি হলে সব শ্রেণিপেশার মানুষ সহজেই মাছ কিনতে পারবে।
দেখা গেছে, তিন পিসে এক কেজি হয় এমন মাছের দাম কেজি প্রতি ৯০০টাকা, যা আগে ছিল ১২০০টাকা, চার পিসের এক কেজি বিক্রি হচ্ছে ৭০০টাকা, আগে ছিল ৯০০টাকা। ছয় পিসের এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০টাকা, যা গত সপ্তাহে ছিল ৭৫০টাকা। দুই পিসে এক কেজি ১৩০০টাকা, আগে ছিল ১৫০০টাকা। দুই পিসের এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০টাকা, আগে ছিল ১৪০০টাকা।
ক্রেতা মাহববুর হাসান নিন্টু বলেন, ইলিশ মাছের দাম একটু কমেছে। কিন্তু এই কম তো আশানুরূপ নয়। আমাদের কাছে বেশিই মনে হয়। গত সপ্তাহের চেয়ে দাম এ সপ্তাহে কম। কেজিতে দুই/তিনশ’ টাকা কমেছে। পদ্মার ছোট ইলিশ কিনেছি। তবে দাম আরেকটু কমলে ভালো হতো।
ইলিশ বিক্রেতা বলেন, দাম কমায় বিক্রি বেড়েছে। অনেকে বেশি করে কিনে নিচ্ছেন। পদ্মার ছোট ও মাঝারি ইলিশ বেশি বিক্রি হয়ে থাকে। পদ্মার ইলিশ বেশ তাজা থাকে। খেতে সুস্বাদু। প্রতিদিন ভোরে পদ্মার পাড় থেকে ইলিশ কিনে আনি। দাম এখন একটু কম। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলাব্যাপী বাজার নিয়ন্ত্রণ রাখতে কাজ করে যাচ্ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd