1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নে বারবার চুরি সংঘটিত হচ্ছে!! নেপথ্যে কে বা কারা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নে বারবার চুরি সংঘটিত হচ্ছে!! নেপথ্যে কে বা কারা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

জিয়াউর রহমানঃ সাতক্ষীরা সদরের ১৪ নং ফিংড়ী ইউনিয়নের সবকয়টি ওয়ার্ডে প্রায়ই চুরির ঘটনা ঘটেই চলেছে। বারংবার চুরি সংঘটিত হওয়ায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। ফিংড়ী ইউনিয়নে এর আগে এতো পরিমানে চুরি সংঘটিত হয়নি। সরেজমিনে গিয়ে জানা যায় -গত কয়েকদিন পূর্বে ফিংড়ী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামসুর রহমানের বাড়ির সামনে চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ থেকে টিউবওয়েল চুরি হয়ে যায়। বর্তমান চেয়ারম্যান মোঃ লুৎফর রহমানের বাড়ির পাশের আল মদিনা জামে মসজিদ থেকে টিউবওয়েল চুরি হয়ে যায়। বালিথা কমিউনিটি ক্লিনিক থেকে টিউবওয়েল চুরি হয়ে যায়। গাভা গ্রামের ডাঃ সিদ্ধার্থ সানার সিঁড়ি ঘরের গ্রীল কেটে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়। গাভা গ্রামের মৃত মিজানুর রহমানের পরিত্যাক্ত বাড়ি থেকে টিউবওয়েল ও জানালার গ্রীল চুরি হয়ে যায়। ফিংড়ীর শেখ আব্দুর রহিমের নতুন কাটানো তক্তা ও মূল্যবান কাঠ চুরি হয়ে যায়। দক্ষিন ফিংড়ীর মোঃ নেছার আলী গাজীর বাড়ি থেকে তিনটি রাজহাঁস চুরি হয়ে যায়। উত্তর ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরি হয়ে যায়। তরিকুল ইসলামের বাড়ি থেকে দুইটি ছাগল চুরি হয়ে যায়। জেলার বাইরে থেকে আসা মাটি কাটা এস্কেবেটর গাড়ির তৈল চুরি হয়ে যায়।বারংবার চুরির ঘটনা ঘটছে এব্যপারে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি’র নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান – আমাদের ইউনিয়নের মানুষ শান্ত স্বভাবের, নম্র ভদ্র প্রকৃতির এবং শিক্ষিত। কিন্তু ইদানিং শুনছি ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় চুরি হচ্ছে। আল্লাহর পবিত্র ঘর মসজিদেও চুরি হচ্ছে। উঠতি বয়সী ছেলে অর্থাৎ কিশোর গ্যাং ও মাদক সেবীরা এই চুরির সাথে জড়িত বলে আমি মনে করি। ফিংড়ী ইউনিয়নে বেশ কয়েকটি জায়গায় গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাংদের আনাগোনা লক্ষ্য করা যায় দিনদিন মাদক সেবীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। এদেরকে দ্রæত থামানো না গেলে গোটা সমাজ টাকে তারা কলুষিত করে ফেলবে। মাদকের টাকা জোগাড় করতে তারা সংঘবদ্ধ হয়ে চুরি করছে। এদেরকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd