1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার পৌর সভার মেয়র চিসতির সাময়িক স্থগিত আদেশ প্রত্যাহার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার পৌর সভার মেয়র চিসতির সাময়িক স্থগিত আদেশ প্রত্যাহার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাময়িক বহিস্কার আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কে.এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি টানা দুই বার সাতক্ষীরা পৌর সভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাজকিন আহমেদ চিশতিকে গত ২৪ জানুয়ারী কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে সাতক্ষীরা চীফজুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালত। এরই প্রেক্েিষিত গত ৬ ফেব্রুয়ারী তাকে সাময়িক ভাবে বরখাস্ত করে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়। সাময়িক বখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হওয়ার কথা উল্লেখ করা হয়। একই চিঠিতে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। স্থানীয় মন্ত্রনালয়ের ওই বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। রিটে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে। ১৪ ফেব্রæয়ারী রিটের প্রাথমিক শুনানি অন্তে হাইকোর্ট, সাতক্ষীরা পৌর মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধঘোষণা করা হবে না, সে মর্মে চার সপ্তারের মধ্যে কারণ দর্শানো পূর্বক বিবাদীদের প্রতি রুলনিশি জারি করেন এবং পাশাপাশি বিগত ৬ ফেব্রুয়ারী’২০২৩ ইং তারিখের সাময়িক বরখাস্ত আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।
রীট আবেদনের পক্ষে আইনীবী ছিলেন ব্যারিষ্টার মো: রুহুর আমিন কাজল ও এড. মো: তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্ণি জেনারেল আবুল বাশার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd