1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার পাঁচ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নের জোয়ার বইবে:এমপি আশু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার পাঁচ এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে উন্নয়নের জোয়ার বইবে:এমপি আশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও ৪-আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান করেছে ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ভোমরা ‘সি এন্ড এফ’ এজেন্টস্ এসোসিয়েশন। রবিবার বিকালে ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরার ৫ জন এমপি ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাতক্ষীরা উন্নয়নের জোয়ার বয়ে যাবে। কোন সন্ত্রাসী সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। তাই ভোমরাকে উন্নয়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ফিরোজ আহমেদ স্বপন বলেন, ভোমরা উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে সকলেই এক কাতারে এসে কাজ করলে উন্নয়ন সম্ভব। একথা ভদ্র ছাড়া কখনো সঠিক গন্তব্যে পৌঁছানো যায় না। সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন বলেন, সাতক্ষীরা তথা ভোমরা স্থলবন্দরকে উন্নয়ন করতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সব করবো। ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আমির হামজা, সাংগঠনিক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আবু মুসা, কার্যকরী সদস্য মো. শাহানুর ইসলাম শাহিন।
এসময় ভোমরা স্থলবন্দরের ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি (রেজিঃ নং-৮৬/সাত), ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি (রেজিঃ নং-৮৭/সাত), ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২২, ১৯৬৪, ১১৫৫ এবং ১১৫৯) এর পক্ষথেকে সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলেল শুভেচছা প্রদান প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd