1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার নদীর নাব্যতা হ্রাস এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার নদীর নাব্যতা হ্রাস এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বেতনা-মরিচ্চাপ নদীর নাব্যতা হ্রাস এবং অন্যান্য নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কনফারেন্স রুমে উত্তরণ এনজিও ও পানি কমিটির আয়োজনে উত্তরণ’র পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “যত্রতত্র অপরিকল্প ঘের তৈরী বন্ধ করতে হবে, বেতনা, মরিচ্চাপ ও কপোতাক্ষ নদীসহ জেলার সকল নদী গুলো খনন করে ইছামতী ও বঙ্গোপসাগরের সাথে সংযোগ করে জোয়ার ভাটার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে ¯øুইসগেট সংস্কার করতে হবে ও জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সূদুরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে নদীর প্রবাহ ও নাব্যতা রক্ষা পাবে। সাতক্ষীরা জেলার উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মহান জাতীয় সংসদে জেলার মানুষের স্বার্থে দাবীগুলি তুলবো।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, পৌরসভার কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা- সাগর, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুর জাহান বেগম নুরী, পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, আগরদাঁড়ী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন, এ্যাড. মনির উদ্দীন, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, মফিজুল ইসলাম প্রমুখ। উত্তরণ এনজিও ও পানি কমিটি চলমান প্রকল্পটির সময় বর্ধিত করে নিন্মোক্ত বিষয় সমূহ অন্তভূক্ত করার দাবী জনান- অবিলম্বে বেতনা নদী অববাহিকায় টিআরএম চালুর ব্যবস্থা গ্রহণ, ইছামতি নদীর সাথে সাপমারা ও লাবণ্যবতী নদীর অবাধ সংযোগ প্রদান ও প্রকল্পের সকল কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার দাবী জানানো হয় আলোচনা সভায়। এসময় উত্তরণ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পানি কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ’র প্রজেক্ট অফিসার দিলীপ কুমার সানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd