1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল পুন:খননে কোন দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবেনা-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল পুন:খননে কোন দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবেনা-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল পুন:খনন কাজে কোন অনিয়ন ও দুর্নীতি সহ্য করা হবেনা। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতা এলাকায় বেতনা নদী ও খাল পুন:খননে ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শণে গিয়ে পুন:খনন কাজে অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেছেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এখানে কিছু আর এক জায়গায় কিছু এভাবে খনন করা হচ্ছে। যা খুবই বিরক্তিকর। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও তদারকী না থাকায় তিনি অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে সঠিক নিয়মে নদী ও খাল পুন:খননে অনিয়ম হলে চরম ভোগান্তীর শিকার হবে সাতক্ষীরার মানুষ। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে ৪৭০ কোটি টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বেতনা নদী ও খাল পুন:খননে যে কোন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুসিয়ারী দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নদী ও খাল পুন:খননে কোন দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবেনা।”
সাতক্ষীরা জেলার পোল্ডার ১,২,৬,৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা পওর বিভাগ-২ আওতায় ১৫.০০০ হতে কি:মি: ২৩.৫০০= ৮৫০০ মিটার বেতনা নদী রাজনগর হতে শাল্যে পর্যন্ত ২৯ কোটি ৪ লক্ষ ৩ হাজার টাকা ব্যয়ে বেতনা নদী পুন:খনন করা হচ্ছে। এলাকাবাসী ও সচেতন মহলের দাবী শিডিউল অনুযায়ী বেতনা নদীর পানি সম্পূর্ণ শুকিয়ে খনন করার কথা থাকলেও তা করা হচ্ছে না। দায়সারাভাবে কাদামাটি তুলে ট্রাক্টরে পরিবহন করায় নষ্ট হচ্ছে শহরের রাস্তা। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন খালের পানি না শুকিয়ে যেভাবে নদী খনন করছে, তা সাতক্ষীরাবাসীর কোনো কাজে আসবে না বলে জানান। সরেজমিনে বেতনা নদী খনন কাজ পরিদর্শণকালে দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd