1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরার সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় ভলিবল প্রশিক্ষণের সমাপনী ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে। সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, তালা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিয়ার রহমান, খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল ও সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। ভলিবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি হলো-খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়, তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়, জি.জি.কে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়, লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়, ঋশিল্পি সেন্টার স্কুল ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা। ভলিবল প্রতিযোগিতায় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয়েছে লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ভলিবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রপি প্রদান করা হয়। এসময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd