1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার কাশেমপুর মক্তবের হুজুর নূর মোহাম্মাদের বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানীর অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার কাশেমপুর মক্তবের হুজুর নূর মোহাম্মাদের বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানীর অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর দক্ষিণপাড়া মক্তর ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষক মাওলানা নূর মোহাম্মাদের বিরুদ্ধে ফতেমা খাতুন (৯) নামের এক শিশুকে যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী শিশু কাশেমপুরের আব্দুল আজিজের মেয়ে ও স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষক মাওলানা নূর মোহাম্মাদ ২নং কুশখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আড়–য়াখালি গ্রামের আব্দুর রহিমের ছেলে। ভুক্তভোগীর শিশুর বাবা ও মা জানায়, গত ৭ মার্চ মঙ্গলবার মক্তবে ছুটির পর অন্যান্য সব শিক্ষার্থীরা বাড়ি ফিরলে সেই সুযোগে মাওলানা নূর মোহাম্মাদ তাদের শিশুকন্যাকে একা ঘরে ডেকে নিয়ে তার যৌন নির্যাতন (শ্লীলতাহানির) চেষ্টা করে।  সেদিন মক্তব থেকে অনেকটা অস্বাভাবিক অবস্থায় দেরিতে বাড়ি ফেরে ফতেমা। পরে সে যৌন হয়রানীর বিষয়টি তার বাবা-মাকে জানায়।তাদের শিশুকন্যা ফতেমাসহ এলাকার সমবয়সি শিশুরা প্রতিদিন সকালে পাশ^বর্তী মক্তবে মাওলানা নূর মোহাম্মাদের কাছে আরবি পড়তে যায়। শারীরিক ভাবে যৌন নির্যাতন (শ্লীলতাহানির) চেষ্টা করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখে ফেলায় এলাকায় উত্তেজিত সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন এবং শিশুকন্যা এই ঘটনা তার পরিবারকে জানায়। শিশুর পরিবারকে আইনের আশ্রয় নিতে বাঁধা দেয় এলাকার কিছু নেতারা ও সহযোগীরা মুল ঘটনা আড়াল করতে মেয়ের মা বাবাকে চাপ দিতে থাকে। থানায় মামলা না করতে নানা ভাবে চাপ ও হুমকি দেওয়ায় নিরীহ পরিবারটি নিরাপত্তাহীনতার মধ্যে পরেন। ঘটনাটি জানাজানি হলে নিজেকে বাঁচাতে অভিযুক্ত মাওলানা নূর মোহাম্মাদ উল্টো তাদেরকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ ভিকটিমের পরিবারের। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
শিক্ষক নামের নরপিশাচ নূর মোহাম্মাদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভিকটিমের পরিবারসহ দলমত নির্বিশেষে এলাকার সকল শ্রেনী-পেশার মানুষ।
এদিকে যৌন হয়রানীর অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাওলনা নূর মোহাম্মাদর এই প্রতিবেদককে বলেন আমাকে কিছু করতে পারবেন না আপনারা। আমার কাছে অনেক বড় নেতা আছে তারা আমাকে রক্ষা করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd