1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার আগরদাড়ীতে বিট পুলিশিং এর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার আগরদাড়ীতে বিট পুলিশিং এর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১০নং আগরদাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং এর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত। “বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান ও অফিসার ইনচাজ মোঃ মহিদুল ইসলাম এর উপস্থিতিতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ০৯ জুলাই ২০২৩, বিকাল-০৪:০০ ঘটিকায়। এ সময় উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও ইউনিয়নের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান ও অফিসার ইনচাজ মোঃ মহিদুল ইসলাম বক্তব্য প্রদান কালে মাদক নির্মূল, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালন প্রতিরোধ, তথ্য প্রযুক্তি অপব্যবহার, গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষন, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, চাঁদাবাজ, জঙ্গীবাদ এর কু-ফল সংক্রান্তে সচেতনতামুলক আলোচনা ও সামাজিকভাবে অপরাধ নিবারণ এর বিষয়ে আলোচনা করেন। উক্ত বিট পুলিশিং ও আলোচনা সভার সভাপতিত্ব করেছেন আগরদাড়ী বিট ইনচার্জ এসআই(নিরস্ত্র) মিঠুন মজুমদার ।
সভায় আরও উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ জাহাঙ্গীর হোসেন এবং দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, ইমাম, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এ অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd