1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরায় ২ দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ৪ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর ঢাকার সহযোগিতায়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, আশাশুনী সরকারি কলজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা,সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন, এন ডি সি বাপ্পি দত্ত রনিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কৃষি কাজে বিজ্ঞান ব্যবহার বৃদ্ধি করতে হবে। খাবার পানির অপচয় রোধ করতে হবে। এসময় তিনি নতুন নতুন কৃষি প্রযুক্তি আবিষ্কার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান করেন। তিনি আরো বলেন নতুন প্রজন্মকে বেশি বেশি বিজ্ঞানের প্রযুক্তি শেখাতে হবে, তাহলে বিশ্বের কাছে মাথা তুলে দাড়ানো সম্ভব। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি আরো মনোযোগ দিতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd