1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় স্কুল ছাত্রী অপহরণের একমাস পর ঢাকা থেকে উদ্ধার-অপহরণ কারী আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় স্কুল ছাত্রী অপহরণের একমাস পর ঢাকা থেকে উদ্ধার-অপহরণ কারী আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরায় অপহরণের এক মাস পর দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানাকে (১৭) উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার ২ জুন ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী মুন্নাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমান। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল সকালে ৮টার দিকে নিজ বাড়ি সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালের সামনে থেকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের কোচিংয়ে যাওয়ার পথে সুমাইয়াকে মুখে রোমাল দিয়ে চেতনানাশক প্রয়োগ অজ্ঞাত কয়েকজনের সহায়তায় অপহরণ করা হয়। অপহরণ করে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত ঘরে এক মাস আটকিয়ে রেখে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে।
পরে লুকিয়ে ভিকটিম সুমাইয়া খাতুন অপহরণকারী মোবাইল ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে অপহরণের ঘটনা জানালে তার মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণকারী মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারীর জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd