1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে ৩৯ কোটি টাকা লোপাটের প্রমাণ পেলো দুদক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সার সিন্ডিকেট করে ৩৯ কোটি টাকা লোপাটের প্রমাণ পেলো দুদক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৪০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশী দামে সার বিক্রি ও বছরে কৃষকের ৩৯ কোটি টাকা লোপাটের ঘটনার প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালকের কার্যালয়ে অভিযান চালায় দুদক।
এ অভিযানের নেতৃত্ব দেন দুদক খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। অভিযান শেষে তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে সাতক্ষীরায় সার বিক্রি হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেট করে কৃষকের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে এটির সত্যতা আমরা পেয়েছি। দিনভর মাঠ পর্যায়ে অভিযান করেছি। বাস্তব চিত্র কৃষি উপ-পরিচালককে জানানো হয়েছে। তিনিও বিষয়টি আমাদের কাছে স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, এখন বিষয়টি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে লিখিতভাবে জানানো হবে। পরবর্তীতে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, এর আগে দুপুরে পাটকেলঘাটার অবৈধ সার ব্যবসায়ী কেশব সাধুর গোডাউনে অভিযান পরিচালনা করে দুদকের আভিযান দলটি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd