1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের পিৎজা মিলানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্ক’র সহযোগিতায় সুশাসন’র জন্য সুজন সাতক্ষীরা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আগে জানতে হবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যটা কি। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নতুন প্রজন্মকে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের ধারনা দিতে হবে। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশকে মহান স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন। টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হওয়া মহান সৃষ্টিকর্তার একটি রহমত। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে সকল ধর্মের মানুষ তাদের স্ব-স্ব ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্গে পালন করছে। সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী যারা সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের কোন ধর্ম নেই। আমরা দেশ ও জাতির স্বার্থে যে কোনভাবেই সামাজিক সম্প্রীতি বজায় রাখবো এটাই আমাদের মূল লক্ষ্য।” এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক আধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার শশাঙ্ক বরণ রায়, জেলা শিল্পকলা একাডেমীর সেক্রেটারী শেখ মুশফিকুর রহমান মিল্টন, সুশাসনের জন্য সুজন সাতক্ষীরার সেক্রেটারি শেখ হেদায়েতুল ইসলাম, মুফতি আক্তারুজ্জামান। এসময় সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দিহাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী রাসেল আহমেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd