1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র আয়োজনে এবং ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্কের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্ররা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টিলগ্ন থেকে অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠেছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা অসাম্প্রদায়িক চেতনার মানুষ, আমরা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ ও লালন করি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। তিনি আরো বলেন, ২০১৩ সালের কুকর্মের কারণে আমাদের অনেক দুর্নাম বয়ে এনেছে। সর্বক্ষেত্রে আমাদের এলাকার মানুষ সামগ্রীক দিক দিয়ে অনেক ভালো। কিন্তু আমাদের এলাকার সন্তানদের চাকুরীতে প্রমোশন হয়না আমাদের দূর্নামের কারণে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এগিয়ে যেতে চায়। সুন্দর ও নান্দনিক সাতক্ষীরা তৈরী করতে চায়। যেখানে থাকবেনা জঙ্গি, সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ ও ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্য়ায়ু কামনা করেন এমপি রবি।”
সংলাপে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শীতল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, ইসলামিক ফাউন্ডেশন’র সাতক্ষীরা’র উপ পরিচালক আবুল কালাম আজাদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অফিসার শশাঙ্ক বরণ রায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, অধ্যক্ষ আশেক ই এলাহী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, খ্রিষ্টান ধর্মীয় প্রতিনিধি হেনরি সরদার, হিন্দু ধর্মীয় প্রতিনিধি দিবাকর ভট্টাচারিয়া দেবু, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত আরএম ও ডা. মো. সালমান হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মো. ফারুক হাসান প্রমুখ। এসময় ধর্মীয় নেতা, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd