1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সহস্রাধিক প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সহস্রাধিক প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পলিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩। ৫ অক্টোবর (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, র‌্যালি ও শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কৃত করা। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় দিবসটির কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানায়। এদিকে সাতক্ষীরা আব্দুল করিম আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলশুটিং এন্ড মেইনটেনেন্স শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ২০৩ নং ব্যাচের প্রশিক্ষণার্থীরাও অনুরূপ কর্মসূচি পালন করে। প্রশিক্ষক আসাদুজ্জামান রকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা ডে-নাইট কলেজের প্রভাষক রোজিনা আখতার, প্রভাষক আকরামুল ইসলাম, আহসানিয়া মিশন আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক সাইফুল আলম সিদ্দিকী, অর্চনা বালা রায়, মো: ফরহাদ হোসেন, মো: মুকুল হোসেন, আজহারুল ইসলাম, নিত্যানন্দ সরকার, মিজানুর রহমান, এএসএম হুমায়ুন কবির, পলাশ কুমার গাইন, তপন কুমার মন্ডল, সাজিদা খাতুন, অসিত বরণ মন্ডল, রেবা মন্ডল, মেহেদি হাসান, আশিকুর রহমান, আতিকুর রহমান প্রমুখ। আলোচনা সভায় শিক্ষকরা শিক্ষা জাতীয়করণের ন্যায্য দাবি তুলে ধরে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার মনোন্নয়নে সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি জানান বক্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলের সিনিয়র শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd