1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা থেকে:

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ূন কবির। পরে জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ সাতক্ষীরা জেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা শ্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


দুপুরে সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডসহ সদর উপজেলা এবং জেলার বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণভোজের আয়োজন করা হয়। গণভোজের আয়োজন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থঃদের মাঝে খাদ্য বিতরণ করেছে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন। মঙ্গলবার সকালে ব্যাটালিয়ান সদর দপ্তরে এই কর্মসূচির উদ্বোধন করেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক। এসময় উপস্থিত ছিলেন, ৩৩ বিজিবির সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সুবেদার মেজর মোঃ ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে গরীব ও অসহায় ২০০ মানুষের মাঝে চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করেন। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd