1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নে হেরিংবোন বন্ড (এইচবিবি) রাস্তা করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নে হেরিংবোন বন্ড (এইচবিবি) রাস্তা করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত/নির্মিতব্য গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করার লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) রাস্তা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মে) বিকালে সদরের শিবপুর ইউনিয়নের বুধুরডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে হেরিংবোন রাস্তার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আমার অবহেলিত সংসদীয় এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছি। আমার নির্বাচনী এলাকায় বিদ্যুৎ, রাস্তা, ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আমি খুশি। আমি উন্নয়নমূলক কাজের জন্য সচিবালয় ও বিভিন্ন বারবার গিয়েছি। আমি যতদিন বেঁচে আছি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আপনারা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহাজ্জুতের নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ে কোরআন তেলওয়াতের মাধ্যমে দেশের কর্মকান্ড শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন এমপি রবি।”
গ্রামীন মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ (২য়) পর্যায় প্রকল্পের আওতায় ২০২২- ২০২৩ অর্থবছরে শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বুধুরডাঙ্গা গ্রামের তিন রাস্তা মোড় জামে মসজিদ হতে শিবপুর গ্রামের দুর্গা মন্দির পর্যন্ত ১৫০০.০০ মিটার হেরিংবোন রাস্তা (এইচবিবি) ৯০ লক্ষ ১৬ হাজার ৪৫০ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়ণে নির্মাণ করা হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান মানি প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মিজানুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি যতিন্দ্র নাথ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd