1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী মমতাজ সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৮ আগস্ট দিবাগত রাতে শহরের খুলনা রোডের মোড় হতে তাকে আটক করা হয়। র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, আসামী মমতাজ সরদার সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে র্দীঘদনি যাবত সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১৮ সালে বিপুল পরিমানে মাদকসহ সাতক্ষীরা সদর থানা পুলিশ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার বিচারর্কায শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মমতাজ সরদারকে ৬ মাসের সাজা প্রদান করেন। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে আসামী মমতাজ সরদার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরর্বতীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করেন।
এরই ধারাবাহিকতায় ৮ আগষ্ট ২০২৩ দিবাগত রাতে র‌্যাব-৬ (সাতক্ষীরা কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন খুলনার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মমতাজ সরদার (৫১),কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd