1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে। এই অসম্ভবকে সম্ভব করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের সুবিধা এখন মানুষের ঘরে ঘরে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মিশন ও ভিশন নিয়ে কাজ করছেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা আগামীর দেশ গড়ার হাতিয়ার। লেখা পড়ার পাশা পাশি খেলা-ধূলায়ও পারদর্শী হতে হবে। জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত ও বাল্যবিবাহ মুক্ত সুন্দর সাতক্ষীরা গড়তে সহযোগিতা করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, সহকারী শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত আলী খান রতন, অভিভাবক সদস্য শেখ জহিরুল হক প্রমূখ। এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ তানজেরুল হক ও সহকারী শিক্ষক পাপিয়া খাতুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd