1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মেধাবী ছাত্র-ছাত্রীদের সততায় উদ্বুর্দ্ধ করার নিমিত্ত শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মেধাবী ছাত্র-ছাত্রীদের সততায় উদ্বুর্দ্ধ করার নিমিত্ত শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের সততায় উদ্বুর্দ্ধ করার নিমিত্ত শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকা’র আয়োজনে দুনীতি দমন কমিশন সজেকা’র খুলনা উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক রেজাউল করিম, রেবেকা সুলতানা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান প্রমুখ। সদরের ২৮টি বিদ্যালয়ে সততা স্টোরের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকা’র খুলনা উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। আলোচনা সভা শেষে জেলার ১৪জন গরীব মেধাবী শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে ১২ মাসের জন্য ১২ হাজার টাকা ও ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন খুলনা ও সাতক্ষীরা জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd