1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মুজিববর্ষের গৃহ উদ্বোধন সম্পর্কে প্রেসব্রিফিং - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মুজিববর্ষের গৃহ উদ্বোধন সম্পর্কে প্রেসব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬৬ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ৩৬৪টি ভূমিহীন গৃহহীন পরিবার ঘর পেতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৯ আগস্ট ২০২৩) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্যদিয়ে উক্ত ঘর হস্তান্তর করবেন। মঙ্গলবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সিনিয়র সহকারী কমিশনার কৃষ্ণা রায়সহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেসব্রিফিংয়ের লিখিত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্ন ছিল তাঁর দেশের মানুষ কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মর্মে নির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারের অনুকূলে ০২ শতাংশ জমি ও ঘর নির্মাণ করে পুনর্বাসন করা হচ্ছে।
সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এ জেলায় ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি ও ৪র্থ পর্যায়ের ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ২১৯টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। মোট ৩ হাজার ২২৭টি পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ভূমিহীন পরিবারসমূহকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে।
জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে আরো জানানো হয়, সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যেই উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় মোট ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দু’টি উপজেলাকেও ভূমিহীনযুক্ত ঘোষণা করার প্রস্তাব ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। (তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে পুনর্বাসন করা হবে)
হুমায়ুন কবির আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট ২০২৩ তারিখ বুধবার সকাল ১০টায় সারাদেশের ৪ পর্যায়ের ২য় ধাপের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন। এর মধ্যে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ৪০টি, কালিগঞ্জ উপজেলার ১১৭টি ও আশাশুনি উপজেলার ২০৭টি মোট ৩৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার রয়েছে।
জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে আরো বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘর নির্মাণ করে গৃহহীন পরিবার পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগ গ্রহণের কারণে গৃহহীন পরিবারসমূহ সেমিপাকা ঘরসহ বাসস্থান পাচ্ছে, তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে এবং তারা প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে খুব খুশি। এ ধরণের মহতী উদ্যোগে আমরা সহযোগী হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান ও গর্বিত মনে করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd