1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত দুই - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত দুই

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ ফয়সাল(২৬) ও মোঃ সজীব (১৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সাতক্ষীরা শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায়। নিহত ফয়সাল ও সজীব সদরের নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। নিহত ফয়সাল এক সন্তানের জনক।অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্ত করার জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd