1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিশাল জনসভায় - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিশাল জনসভায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : জাঁকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতার মাস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে বিশাল জনসভা ও জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ আমরা মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পেরেছি তাই আমরা গর্বিত জাতি। মহান স্বাধীনতার মাসে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করেছি, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা পালন করেছি। জন্মশতবার্ষিকীতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা বাংলাদেশে এসছিলেন। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়নের ধারা অব্যাহত জনগণ নৌকায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় যে উন্নয়ন হয়েছে তা সকলের সামনে তুলে ধরতে এবং তৃণমূল নেতৃবৃন্দদেরকে বিনোদন দিয়ে উজ্জীবিত করতে জনসভা ও জয় বাংলা কনসার্ট।”
বিশাল জনসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, ডিবি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক মো. মমিনুর রহমান মুকুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন প্রমূখ। স্বাধীনতার মাস উপলক্ষে বিশাল জনসভা লোকে লোকারণ্য হয়ে জনসমূদ্রে পরিনত হয়। জনসভা শেষে ভারত-বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। আজ শুক্রবার ৩রা মার্চ সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে স্বাধীনতার মাসে জনসভা ও জয় বাংলা কনসার্ট।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd