1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরী করতে খেলা-ধূলার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়া প্রেমী। তাঁরই নামে খেলাটি হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এ গ্রুপে অংশ নেয় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় তালা বনাম শিমু রেজা এমপি কলেজ কালিগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মহিলা সদস্য ফারহা দিবা খান সাথী, শিমুন শামস, কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন, সহকারী রেফারি পিপুল খান, সাম্মু চৌধুরী ও আব্দুল গফফার। এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। আগামী ১২ জুন বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd