1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ দিদ্দিকীর একদিনের সফর, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ দিদ্দিকীর একদিনের সফর, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় একদিনের আগমন অবস্থান করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছান তিনি। বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান কর্মকর্তারা। পরে সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বেলা ১২ টায় সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান বিচারপ্রতি। উল্লেখ্য প্রধান বিচারপ্রতি ছাত্র জীবনে অনেকটা সময় কাটিয়েছেন সাতক্ষীরাতে ১৯৭৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রধান বিচারপতির কলেজে আগমণে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন ও নিজেদের গর্বিত হিসেবে তুলে ধরেন। প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ার পরে এটাই তার প্রথম সাতক্ষীরা সফর। সাতক্ষীরা আদালত চত্বরে ন্যায়কুঞ্জ উদ্বোধন, বিচারক-আইনজীবীদের সঙ্গে মতবিনিময় এবং প্রধান বিচারপতি কে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে বেলা আড়াই টার সময় সাতক্ষীরা আইনজীবী ভবনের হল রুমে সংবর্ধনা দেয়া হয় এবং সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগার ( কাঠের তৈরী ) উপহার হিসাবে আইনজীবীরা প্রধান বিচারপতি কে উপহার হিসাবে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সহ সাতক্ষীরা জজ কোটের বিচারক বৃন্দ। পরবর্তীতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করেন ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd