1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রথম ধাপে ঘর পেল ১১৬ বীর মুক্তিযোদ্ধা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রথম ধাপে ঘর পেল ১১৬ বীর মুক্তিযোদ্ধা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন:

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত ‘বীর নিবাস’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ প্রধান অতিথি হিসেবে হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সাতক্ষীরা প্রান্তে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অতিথি হিসেবে সদর উপজেলার ১৬ জন বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল ও বীর নিবাসের চাবি তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী ফাতেমা তুজ-জোহরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ তবিবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট অফিস থেকে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলায় ৫৩টি ঘরের মধ্যে ১৬টি ঘর, তালা উপজেলায় ৪২টি ঘরের মধ্যে ৩৬টি, আশাশুনি উপজেলায় ৬০টি ঘরের মধ্যে ৩৬টি, কলারোয়া উপজেলায় ২৬টি ঘরের মধ্যে ১১টি, দেবহাটা উপজেলায় ২৩টি ঘরের মধ্যে ১৭টি ঘর উদ্বোধন করা হচ্ছে। কালিগঞ্জ উপজেলায় ৫৫টি ও শ্যামনগর উপজেলায় ৩২টি ঘর থাকলেও প্রস্তুত না হওয়ায় এই দুই উপজেলায় কোন ঘর উদ্বোধন করা হচ্ছে না। সাতক্ষীরা জেলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য নির্মিত ১১৬টি ‘বীর নিবাস’ হস্তান্তর করা হয়েছে। সারা দেশে ১৭ হাজারের মধ্যে ৫ হাজার বীর নিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd