1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

তুহিন হোসেন সাতক্ষীরা
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজন মৃত্যু হয়েছে। মৃতের নাম সুশান্ত বিশ্বাস (৫০)। সে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত সুধীর বিশ্বাসের ছেলে। এনিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫ জন।
এসময় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৪ জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩০২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪১ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুশান্ত বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ঠ হাসপাতাল কর্তপক্ষ সময়মত না জানানোর কারনে ডেঙ্গু রোগী সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে অর্ন্তভুক্ত করা হয়নি।
মৃত সুশান্ত বিশ্বাসের ছেলে ছেলে সাগর বিশ্বাস সাংবাদিকদের জানান, ৫ দিন আগে তার বাবার জ্বর আসে। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। ঐদিনই তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু মেডিকেলে আইসিইউ বন্ধ থাকায় বাবাকে সিবি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ১২টায় সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd