1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভল সার্জন ডা. মো. সবিজুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, কলারোয়া পৌর মেয়র আমিনুল ইসলাম বুলবুল, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সডক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা সমাজসেবা অধিদফতরের উপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা হিন্দু বৈদ্ধ্য খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ। জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার অগ্রগতি, মাদক ও চোরাচালান মামলায় দ্রæত জামিন বন্ধে পাবলিক প্রসিউকিটরদের কার্যকর ভূমিকা সংক্রান্ত, সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তর অগ্রগতি, পৌর এলাকার জানজট নিরসনে শহরের পৌরসভার অন্তভূক্ত ইজিবাইকসহ গাড়িগুলির ক্যালার চিহ্নিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজা রশিদ। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd