1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১২৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০২ জানুয়ারি-২০২৩ জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে ও সাতক্ষীরার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। সমাজসেবা দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, প্রশিক্ষণাথীদের মাঝে সার্টিফিকেট বিতরণ, চেক বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার তরিকুল ইসলাম। আলোচনা সভা ও উপকরণ বিতরণ শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় সমাজসেবা কাযালয়ের কমকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্রঅনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd