1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

পৌর প্রতিনিধিঃ পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলাপ্রশাসন ও পাট অধিদপ্তর ‘ র আয়োজনে জাতীয় পাট দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ই মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টায় কালেক্টরেট চত্বর হতে এক র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) কাজী আরিফুর রহমান ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণু পদ পাল,আর ডি সি মোঃ মহিউদ্দীন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরাশ কুমার দাস, নবারুণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, কৃষিবিদ ড. হারুন উর রশিদ প্রমুখ।
এসময় পট চাষিদের মধ্য হতে বক্তব্য রাখেন জেলা পাট চাষি সমিতির সভাপতি আব্দুল বারী, ঘোণা ইউনিয়নের ছনকা গ্রামের সফল পাট চাষি মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন এলাকায় কৃষক-কৃষাণী বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সরজিত সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd