1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে মাছ ব্যবসায়ীর জেল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে মাছ ব্যবসায়ীর জেল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের খাদ্যগুদাম মোড়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে এক মাছ ব্যবসায়ীর জেল-জরিমানা করা হয়েছে।রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার মফিজুর রহমান শিমুল নামের ওই মাছ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেন। এর আগে খাদ্যগুদাম মোড়ে মাছ প্রক্রিয়াজাত কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দÐ পাওয়া ব্যবসায়ীর নাম মফিজুর রহমান শিমুল (৩২)। তিনি মনজিতপুর এলাকার জাহাবক্স আলীর ছেলে।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খাদ্য গুদাম মোড় এলাকায় শিমুলের একটি মাছ প্রক্রিয়াজাত কারখানা রয়েছে। তিনি চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করে ওজন বাড়িয়ে বাজারজাত করেন,এমন অভিযোগের ভিত্তিতে কারখানায় অভিযান চালানো হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করাকালীন হাতেনাতে আটক হন শিমুল। জব্দ করা হয় ৫০ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে পুশকৃত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে বলে জানান মোখলেছুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd