1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সর্বাত্মক কর্মবিরতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বুধবার সর্বাত্মক কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো পালন করছেন সরকারি কলেজের শিক্ষকরা। বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বুধবার দুপুরে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু জানান,ক্যাডার বৈষম্য নিরসন,পদ সৃজন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে অতীতের কর্মসূচিগুলো আমরা যথাযথ পালন করেছি। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। তিনদিনের কর্মসূচি আগামী কাল শেষ হবে বলে জানান তিনি। বিসিএস,সাধারণ শিক্ষা,সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান জানান, কর্মসূচি মানা না হলে আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে। তাই আমরা আশা করি,সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।
প্রসঙ্গত, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বেশ কয়েক দফা দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গতকাল ১০ অক্টোবর থেকে তিনদিনের কর্মবিরতি পালন করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd