1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ইউনিট চত্বরে সাতক্ষীরা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ নগদ অর্থ বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, খুলনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এফ এম ওয়ালিউজ্জামান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য শেখ হারন উর রশিদ, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, মকসুমুল হাকিম, জ্যোস্না আরা, এস এম শওকত হোসেন, মো. রাশেদুজ্জামান রাশি, এনডিআরটি শাহিনুর রহমান মৃদুল, এনডিডবøুআরটি এহসান হাবীব, সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, উপযুব প্রধান মীর মনোয়ার হোসেন, অফিস সহকারী মো. কামরুল হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরা ইউনিটের কর্মকর্তা ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সাতক্ষীরা ইউনিটের সদর উপজেলার ৩২৯ জন এবং শ্যামনগর উপজেলার ৭১ জন মোট ৪০০ টি পরিবারকে ৪ হাজার ৫শত টাকা করে মোট ১৮ লক্ষ টাকা পোষ্ট অফিসের মাধ্যমে প্রদান করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের উপপরিচালক এ এস এম আকতার হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd