1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: অদ্য ২৭শে ফেব্রুয়ারী ২০২৩ রোজ সোমবার সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উদ্যোগে সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা শীর্ষক একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সম্প্রীতি এইড ফাউন্ডেশন সভাপতি মিঃ সভা রঞ্জন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় সাতক্ষীরা জেলার ৩০ জন সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয়‘‘সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যান বিদ্যালয়”পরিদর্শন করেন ও প্রতিটি ক্লাসে শিশুদের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষন করেন। তিনি শিক্ষার্থীদের মেধা দক্ষতার ভুয়সী প্রশংসা করেন। বিদ্যালয় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার তথ্য অফিসার জনাব মোঃ জাহারুল ইসলাম ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জনাব মমতাজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজে অবহেলিত এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কন্যা শিশুরা আরো অধিক বেশি বঞ্চনার শিকার হয়ে থাকে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকলকে সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। তিনি সম্প্রীতি বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান বিদ্যালয় পরিদর্শন এর অভিজ্ঞতা বর্ননা করে বলেন যে, বিদ্যালয়ের প্রতিটি শিশু অত্যান্ত মেধাবী ও বিশেষ কিছু দক্ষতার অধিকারী। তাদের জন্য সুযোগ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব। তিনি তার বক্তব্যে বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার ও সুরক্ষা বিশেষ ভাবে যৌন নিপিড়ন হতে সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং তাদেরকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদানের জন্য কানাডা হাই কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যান বিদ্যালয়কে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। সভায় অন্যানের মধ্যে বক্তব্য এবং সুচিন্তিত মতামত প্রদান করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জনাব মমতাজ আহমেদ, বিশিষ্ট সাংবাদিক, জনাব আসাদুজ্জামান, জনাব আব্দুল জলিল, জনাব মনিরুল ইসলাম মনি, জনাব শরীফুল্লাহ কায়সার সুমন, জনাব আবুল কাসেম, জনাব শেখ ফরিদ আহমেদ ময়না, জনাব আক্তারুজ্জামান বাচ্চু ও আমিনা বিলকিস ময়না
সভাপতির বক্তব্যে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভা রঞ্জন শিকদার বাস্তবায়িত প্রকল্পের মূল্যয়ন ও সফলতার দিক গুলি তুলে ধরেন। প্রকল্পে অনুদান প্রদানের জন্য তিনি স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল, কানাডা হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd