1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় এসএসসি ফলাফলে প্রথম স্থান নবারুণ স্কুলের আনন্দ র‌্যালি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় এসএসসি ফলাফলে প্রথম স্থান নবারুণ স্কুলের আনন্দ র‌্যালি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : ৮ম বারের মতো প্রথম স্থান অর্জনে উপজেলা এবং জেলা পর্যায়ে এসএসসি ফলাফলে সাফল্যের চূড়ায় উঠার স্বপ্নে আরো একধাপ গিয়ে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় সকল বেসরকারি বালিকা বিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় এ সাফল্য সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে বিদ্যালয় প্রাঙ্গণ হতে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারি ক্লাব অফ অ্যালট্রুইস ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু। এসময় একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদের সামনে দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, বিদ্যালয়ের বিদ্যোৎসায়ী সদস্য মুহ: মুনজুরুল হক, অভিভাবক সদস্য মো.ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম, নাজমুল লায়লা বিথী, সহকারি শিক্ষক মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মাওলানা আক্তারুজ্জামান প্রমুখ। নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় হতে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে ৪৭ জন, এ গ্রেড পেয়েছে ৭১ জন, এ- পেয়েছে ৬ জন, বি গ্রেড পেয়েছে ৪ জন ও সি গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী। এসময় শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছাস লক্ষ্য করা গিয়েছে। এসময় শিক্ষার্থী অভিভাবকরা অতি দ্রæত যেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়কে সরকারি করণ করার প্রাণের দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd