1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স এ- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর শুভ উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স এ- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স এ- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) সকাল ৯ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের( বিসিবি’র)আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি ডিআই ওয়ান জাহিদ বিন আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, আ, ম আক্তারুজ্জামান মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, শিমুন সামস,বিসিবির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী খেলায় বাগেরহাট বনাম খুলনা জেলা অংশ নেয়। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে যারা খেলায় অংশ নিয়েছে তারা একদিন জাতীয় পর্যায়ে খেলবে। তরুন খেলোয়ারদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। তিনি আরো বলেন, খেলা মাদক থেকে দূরে রাখে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও জাতীয় পর্যায়ে খেলা করে দেশের সম্মান সারা বিশ্বে ছড়িয় দিচ্ছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd