1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় আম পাড়া শুরু হবে যেদিন থেকে - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় আম পাড়া শুরু হবে যেদিন থেকে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয়, গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম পাড়া হবে ১২ মে । হিমসাগর ও ক্ষীরশাপাতি আম পাড়ার তারিখ ২৫ মে। ল্যাংড়া আম ১ জুন ও আম্রপালি পাড়া হবে ১৫ জুন। নির্ধারিত তারিখের পর থেকে এসব আম সাতক্ষীরা জেলা থেকে সংগ্রহ করা যাবে। এটি মনিটরিংয়ের জন্য নিয়মিত অভিযান চলছে।
জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় এ বছরের আম বাজারজাতের ওই ক্যালেন্ডার ঘোষণা করা হয়। সচেতন নাগরিক হিসেবেও ওই সময়ের আগে উল্লেখিত জাতের আম না কেনার অনুরোধ জানান জেলা প্রশাসক। তিনি বলেন, আমাদের সচেতনতা ও প্রশাসনের ভূমিকায় সাতক্ষীরার আমের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা, আমবাগান মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd