1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় অবৈধভাবে ফিংড়ীতে দোকান ঘর ভাংচুর! থানায় অভিযোগ!! - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় অবৈধভাবে ফিংড়ীতে দোকান ঘর ভাংচুর! থানায় অভিযোগ!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৩৫ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ ধুলিহর সাতক্ষীরা: সাতক্ষীরায় অবৈধ পন্থায় দলবদ্ধ হয়ে একটি দোকান ঘর ভাংচুর করার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ১৪নং ফিংড়ী ইউনিয়নের এল্লারচর গ্রামে দোকান ঘর ভাংচুর এর ঘটনা ঘটে। সাজ্জাত হোসেন ৩০ বছর যাবৎ ঐদোকান ঘর টি পরিচালনা করে আসছেন। গত ইংরেজি ০১/০৬/২০২৩ তারিখ সকাল সাড়ে ৯ ঘটিকার সময় রওশন আরা রুবি(৪৭) এর নেতৃত্বে লোকজন নিয়ে দোকান ঘরে অনধিকারভাবে প্রবেশ করে দোকান ঘরটি ভাংচুর করে। এ সময় প্রায় ০৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করে এবং অবৈধভাবে জোরপূর্বক রওশন আরা রুবি এর নির্দেশে তার সঙ্গে থাকা লোকজন দোকান ঘরটি ভাংচুর করে বলে অভিযোগ তোলেন সাজ্জাত হোসেন এর ছেলে মোঃ আসাদুজ্জামান(২৯) সহ প্রত্যক্ষদর্শীরা। মোঃ আসাদুজ্জামান বলেন আমার দোকান ঘরটি ভাংচুরে ২টি পানির মোটর, যাহার মূল্য ৯০,০০০/- টাকা, ১১ বস্তা খৈল যাহার মূল্য ৩৫০০০/- টাকা, ১টি সাউন্ড বক্স যাহার মূল্য ৫০০০/- টাকাসহ পানির ফিল্টারের বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাজ্জাত হোসেন এর ছেলে মোঃ আসাদুজ্জামান আরোও বলেন কোন রকম আলোচনা ছাড়াই খামখেয়ালি ভাবে গায়ের জোরে দোকান ঘরটি ভাংচুর করে এবং তাদের হাতে দা, কুড়াল ও শাবল নিয়ে আসে যা সম্পুর্ন ভাবে বে-আইনি কার্যক্রম। ১৪নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামসুর রহমান বলেন আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন আমি সাজ্জাত হোসেন এর রের্কড জমি দিয়ে রাস্তা টা করে দেয়। মানুষের সুবিধার জন্য। রাস্তাটা ছিল খুব চিকন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাজ্জাত হোসেন এর ছেলে মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে গত ইংরেজি ০১/০৬/২০২৩ তারিখ রওশন আরা রুবি এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd